নড়াইল-১ ও ২ আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ

শুভ সরকার, নড়াইল থেকে
নড়াইলে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এর সংসদীয় আসন ৯৩, নড়াইল-১ ও ৯৪, নড়াইল-২ এর মনোনয়ন প্রতীক বরাদ্ধ অনুষ্ঠিত হয়েছে\ আজ (সোমবার) নড়াইল জেলা প্রশাসক ও জেলা রিটার্ণিং অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থী অথবা প্রার্থীর প্রতিনিধির উপস্থিতিতে প্রতীক বরাদ্ধ করেন জেলা রিটার্ণিং অফিসার মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। এসময় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সহকারি রিটার্ণিং অসিার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ্বাস, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনু সাহাসহ নির্বাচনে অংশগ্রহন কারী দল ও স্বতন্ত্র প্রার্থীর প্রতিনিধি, সাংবাদিকসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।
নড়াইল-১ আসনে ৬ জন প্রার্থী এবং নড়াইল-২ সহ ৬ জন মোট ১২ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন।
সংসদীয় আসন-৯৩, নড়াইল-১ আসনে বর্তমান সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী মোঃ মিল্টন মোল্লা (লাঙ্গল), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম (হাতুড়ী) , তৃণমূল বিএনপি’র শ্যামল চৌধুরী (সোনালী আঁশ), জাতীয় পার্টি-জেপি’র শামিম আরা পারভীন ওরফে ইয়াসমীন (বাই সাইকেল) ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তির সহধর্মীনি চন্দনা হক (ঈগল পাখি)।
সংসদীয় আসন-৯৪, নড়াইল-২ আসনে বর্তমান সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা (নৌকা), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান (হাতুড়ী), জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল), এনপিপি’র মোঃ মনিরুল ইসলাম (আম), গণফ্রন্টের মোঃ লতিফুর রহমান (মাছ) ও ইসলামী ঐক্যজোটের মোঃ মাহবুবুর রহমানকে (মিনার) প্রতীক বরাদ্দ করা হয়।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights