নড়াইল ১ ও ২ আসনে নৌকার মাঝি হলেন কবিরুল হক মুক্তি ও মাশরাফি বিন মর্তুজা

শুভ সরকার,নড়াইল থেকে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বিএম কবিরুল হক মুক্তি এবং নড়াইল-২ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

রবিবার (২৬ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এদিন দুপুর থেকেই মাশরাফি বিন মুর্তজার নড়াইল বাসভবনের সামনে জড়ো হন নেতাকর্মীরা। এছাড়া জেলার ১ ও ২ আসনের বিভিন্ন স্থানে দলীয় মনোনয়ন ঘোষণার পরপরই আনন্দ মিছিল মিষ্টি বিতারণ সহ অন্য কর্মসূচি পালন করেন জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এদিকে লোহাগড়া সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা আনন্দ মিছিল বের করেছে ।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর দ্বাদশ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। আগামী বছরের জানুয়ারির ৭ তারিখে সারাদেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights