নতুন জীবনের জন্য দোয়া চাইলেন সারজিস

অনলাইন ডেস্ক
বিয়ের পিঁড়িতে বসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

বিয়ের একদিন পর শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সারজিস তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে পোস্ট দিয়ে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। গতকাল (শুক্রবার) আমি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি। দুই পরিবারের উপস্থিতিতে মসজিদে বাদ আসর ছোট পরিসরে এ বিবাহ সম্পন্ন হয়। যারা বিভিন্ন মাধ্যমে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, দোয়া করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা।’

তিনি আরও লিখেছেন, ‘পারিবারিকভাবে ছোট পরিসরে হওয়ায় কাছের অনেক শুভাকাঙ্ক্ষীকে বলতে পারিনি। সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে সুবিধাজনক সময়ে কিছুটা বড় পরিসরে একসঙ্গে মিলিত হওয়ার সুযোগ তৈরি করার ইচ্ছা আছে। আমাদের জন্য দোয়া করবেন।’

এর আগে শুক্রবার (৩১ জানুয়ারি) আসরের নামাজের পর গাজীপুরের রাজেন্দ্র রিসোর্টে পারিবারিকভাবে তাদের বিবাহ সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, মাহফুজ আলম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights