নতুন বছরের শুরুতে সিরিয়ায় মুক্তির উল্লাস

অনলাইন ডেস্ক
দামেস্কের উমায়্যাদ স্কয়ারে সিরিয়ার জনগণ বিপ্লবী পতাকা হাতে নিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে। ১৩ বছরের গৃহযুদ্ধের পর সিরিয়ার জনগণ এই প্রথম নতুন বছর উদযাপন করেছে আশা এবং মুক্তির সঙ্গে।

আল আরাবিয়ার খবর অনুসারে, এটা ছিল ৫০ বছরের মধ্যে প্রথম নতুন বছর যখন সিরিয়ার ক্ষমতায় আর বাশার আল-আসাদ পরিবারের কেউ নেই। গত ডিসেম্বরে বাশার আল-আসাদ পতনের পর নতুন বছরের প্রথম দিনটি পালিত হচ্ছে। উমায়্যা স্কয়ারে কিছু শিশু ‘আসাদ পতিত, সিরিয়া চিরজীবী’ বলে স্লোগান দেয়।

এমন দৃশ্য এক মাস আগে যখন সিরিয়ায় আসাদ পরিবারের অত্যাচারী শাসক ছিল, তখন পর্যন্ত অসম্ভব ছিল। আজ দামেস্কে সব জায়গায় তিনটি লাল তারকা বিশিষ্ট বিপ্লবী পতাকা উড়ছে। তারকাগুলো দেশটির জনগণের সংগ্রাম এবং একতার প্রতীক।

সিরিয়ান গায়িকা আসালা নাসরির বিপ্লবী গান ‘তোমার মাথা উঁচু রাখো, তুমি স্বাধীন সিরিয়ান’ বাজছিল উমায়্যাদ স্কয়ারে।

ট্যাক্সিচালক কাসেম আল-কাসেম (৩৪) এএফকি বলেন, প্রতি বছর আমরা অসহীন কষ্টের ভেতর দিয়ে যেতাম। কিন্তু এখন আসাদের শাসনের পতনের সাথে সাথে সব ভয় দূর হয়ে গেছে। এখন আমাদের অনেক আশা। আমরা শুধু শান্তি চাই।

১৩ বছরের গৃহযুদ্ধে সিরিয়া ৫ লাখের বেশি মানুষ নিহত হয়েছে। একাধিক গোষ্ঠীর মধ্যে যুদ্ধে দেশটি বিভিন্ন অঞ্চলে বিভক্ত হয়েছিল।

বেশ কয়েকটি পরিবার এখনও আল-আসাদের শাসনামলে নিখোঁজ হওয়া স্বজনদের খুঁজছে। আসাদের শাসনামালে হাজার হাজার বন্দী নিখোঁজ হয়েছে।

কুর্দি ছাত্র হাভান মুহাম্মদ বর্তমানে দামেস্কে ফার্মেসি পড়ছেন। তিনি বলেন, আমি আশা করি ২০২৫ সালে সিরিয়া হবে ধর্মনিরপেক্ষ, বহুদলীয় এবং সবার জন্য (কোনো ব্যতিক্রম ছাড়া)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights