নতুন ব্যাটিং কোচ নিয়োগ দিলো পাকিস্তান

অনলাইন ডেস্ক

বাবর-রিজওয়ানদের সাদা বলে নতুন কোচ করা হয়েছে সাবেক পাকিস্তানি ক্রিকেটার আকিব জাভেদকে। এবার নতুন ব্যাটিং কোচ নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। মূলত আকিবের চাওয়ামতোই নাকি ব্যাটিং কোচ হিসেবে নেওয়া হয়েছে শাহিদ আসলামকে।

সেভাবে পরিচিত মুখ না হলেও তিনি পাকিস্তান জাতীয় দলের সঙ্গে দীর্ঘদিন কাজ করে আসছেন। বাবর-শাহিনদের ফিল্ডিং কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন আসলাম। এবার তিনি যোগ দিচ্ছেন পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে। গত দু’বছর লাহোরে পাকিস্তানের হাইপারফরমেন্স দলের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।

সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজে হতশ্রী পারফরম্যান্সে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। ব্যাটিং ব্যর্থতায় তারা তিনটি ম্যাচেই হেরেছে। এরপরই নতুন ব্যাটিং কোচ দায়িত্ব নিচ্ছেন রিজওয়ান-সাইম আইয়ুবদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights