নতুন মামলায় আনিসুল ও ইনু গ্রেফতার

অনলাইন ডেস্ক

গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর বনানী থানা এলাকায় মো. শাহজাহান হত্যা মামলায় পতিত স্বৈরাচারী সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত এ আদেশ দেন।

এ দিন আসামিদের আদালতে হাজির করে তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াছির আরাফাত। পরে তা মঞ্জুর করেন আদালত।

মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বনানী থানাধীন মহাখালী ফ্লাইওভার এলাকায় আন্দোলনে অংশ নেন ২২ বছরের তরুণ মো. শাহজাহান। ওইদিন বিকেলে গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। চারদিন পর চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুলাই হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় নিহতের মা সাজেদা ১৮ ডিসেম্বর বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights