নতুন রাজনৈতিক দলের ঘোষণা

নাটোর প্রতিনিধি

নাটোর থেকে ‘জাতীয় প্রতিবন্ধী গোষ্ঠী’ নামে নতুন একটি রাজনৈতিক দলের ঘোষণা করা হয়েছে। হুইল চেয়ারে করে ১৯টি দেশ ভ্রমণ করা শারীরিক প্রতিবন্ধী মহরম আলী (৩৭) গতকাল শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। মহরম আলী বলেন, দেশের প্রতিবন্ধী বিশাল জনগোষ্ঠীর সুবিধা অসুবিধা ও প্রয়োজনের কথা বিবেচনা করে তিনি মনে করেন বাংলাদেশে প্রতিবন্ধী জনগোষ্ঠীর একটি নিজস্ব রাজনৈতিক সংগঠন থাকা দরকার। তাই তিনি এ রাজনৈতিক দল তৈরি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights