নতুন রূপে জুলাই গ্রাফিতি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন দেয়ালে আঁকা ‘জুলাই গ্রাফিতি’ দীর্ঘস্থায়ীভাবে সংরক্ষণের লক্ষ্যে পুনরায় রংকরণ ও পুনর্লিখন কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সকাল সাড়ে ১১টায় উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতনসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন ও বিভিন্ন হল নানা কর্মসূচি পালন করছে। এর মধ্যে রয়েছে জুলাই গ্রাফিতি পুনর্লিখন ও সংরক্ষণ, জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কেন্দ্রীয় লাইব্রেরিতে ‘জুলাই স্মৃতি কর্নার’ চালু, বিভিন্ন অনুষদ ও আবাসিক হলগুলোতে সেমিনার, স্মৃতিচারণা, প্রামাণ্যচিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, রচনা ও কুইজ প্রতিযোগিতা, মোমবাতি প্রজ্বালন, দোয়া-মাহফিল, প্রার্থনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights