নদীতে ভাসছিল মৃত নবজাতক

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দার উব্দাখালি নদীতে ভাসমান নবজাতকের মরদেহ উদ্ধার করেছে কলমাকান্দা থানার পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে প্রেরণ করা হয়। এর আগে বুধবার রাতে স্থানীয়রা একটি নবজাতক ভাসতে দেখে থানায় খবর দেয়। পুলিশ খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে। তবে কিভাবে নবজাতকটি পানিতে ভাসছে কেউ বলতে পারেনি।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, স্থানীয়রা খবর দিলে বুধবার রাতে ঘটনাস্থল থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করি। আমরা ধারণা করছি, তার বয়স আনুমানিক এক-দুই দিন হবে। তবে কে বা কারা নবজাতকটি নদীতে ফেলে গেছে, সে বিষয়টি এখনো কিছু জানা যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি নেত্রকোনা জেলা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights