নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক
রাজধানীসহ দেশের সাতটি অঞ্চলের নদীবন্দরগুলোতে এক নম্বর সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কতা পূর্বাভাসে এ সংকেত দেখানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, কুমিল্লা, ময়মনসিংহ, পাবনা, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights