‘নদী ভাঙনের কথা সর্বপ্রথম সংসদে বলব’

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ-১ কাজিপুর সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা বলেছেন, কাজিপুরের মানুষের প্রধান দু:খ নদী ভাঙন। তাই আপনাদের ভোটে ধানের শীষ বিজয়ী হবার পর সংসদে গেলে আমি প্রথম সংসদে দাঁড়িয়ে নদী ভাঙনের কথা বলব এবং নদীভাঙন রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের ব্যবস্থা গ্রহণ করব।

শুক্রবার সন্ধ্যার পর পিপুলবাড়ী বাজারে বিশাল নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনারা ধানের শীষে ভোট দিলে ৫৪ বছরের উন্নয়ন বঞ্চিত কাজিপুরকে উন্নয়নশীল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। কাজিপুরের ১২টি, সদর উপজেলার ৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত কাজিপুর আসনের সকল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করব। নির্বাচনের পর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে স্থানীয় নেতাকর্মী সাধারণ মানুষ নিয়ে বৈঠক করে সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সব সমাধান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights