নন্দীগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বগুড়ার নন্দীগ্রামে উপজেলার পল্লীতে বজ্রপাতে লোকমান আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার বিকালে উপজেলার বুরইল ইউনিয়নের সিংজানি ময়নাখা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লোকমান ঐ গ্রামের মৃত জিলহজ্বের ছেলে।

জানা গেছে, নন্দীগ্রামে বিকাল থেকেই আকাশে মেঘ গর্জন করছিল। এর মধ্যে নিহত লোকমান আলী বাড়ির পাশেই মাঠে ঘাস কাটতে যান। এর এক পর্যায়ে তার উপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিষয়টি এলাকার ও পরিবারের লোকজন জানতে পেরে তার লাশটি বাড়িতে নিয়ে যায়।
এদিকে, উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নে শিলাবৃষ্টি হয়েছে। এতে মাঠের পেকে যাওয়া ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বিষয়টি জেনেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights