নবজাতক নিয়ে পালিয়ে গেল প্রতিবেশী ভাড়াটিয়া নারী

প্রতিবেশী ভাড়াটিয়া সেজে নারায়ণগঞ্জের রূপগঞ্জ তারাব এলাকা থেকে রায়হান নামে পাঁচ মাস বয়সী এক শিশুকে চুরি করে নিয়ে গেছে এক অজ্ঞাত নারী (৩৫)। গত বছরের ২২ শে ডিসেম্বর সকাল ১০ টায় তারাব পৌরসভার অধীনে বরপা আড়িয়াব সাকিনস্থ এক বাড়িতে এ ঘটনা ঘটে। শিশুটির পিতার নাম নূর আমীন। এ বিষয়ে পিতা নূর আমিন নারী ও শিশু নির্যাতন আইনে বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

বুধাবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) আবীর হোসেন। তিনি জানান, রূপগঞ্জ তারাব এলাকার বরপা আড়িয়াব এলাকায় মাহাবুব মিয়ার বাড়িতে ভাড়া থাকেন ভাড়াটিয় নূর আমীন। তার চার মাস ২০ দিন বয়সী এক ছেলে সন্তান ছিল। গত বছরের ডিসেম্বর মাসে একজন অজ্ঞাত নারী নূর আমীনের পাশের বাড়িতে ভাড়া আসে। ওই নারী নূর আমীনকে ধর্মের ভাই বলে সম্বোধন করা শুরু করে পুরো পরিবারে সাথে একটি সুসম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে গত বছরের ২২ শে ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় ওই নারী নূর আমীনের বাসায় এক কেজি কাচকি মাছ নিয়ে আসে। সে নূর আমীনের স্ত্রীকে বলে তার বাসায় মাছ কাটার মত বটি নেই। তাই একটু মাছ কাটতে এসেছে। তখন নূর আমীনের স্ত্রী ওই নারীকে শিশু বাচ্চা রায়হানকে দেখতে বলে নিজেই মাছ কাটতে চলে যান। এই ফাঁকে ওই নারী বাচ্চা নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জনান, বিষয়টি খুবই মর্মান্তিক। শিশু বাচ্চাটিকে না পেয়ে বাবা-মা পাগল প্রায়। এ ঘটনায় গত বছরের ২৬ ডিসেম্বর একটি মামলা হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ থেকে শিশু বাচ্চা চুরি করা অজ্ঞাত নারীর ছবি সংগ্রহ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights