নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পুতিনের অভিনন্দন

অনলাইন ডেস্ক
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার রাশিয়ার দূতাবাস এই তথ্য জানিয়েছে। এক বার্তায় ভ্লাদিমির পুতিন বলেন, আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন গ্রুহণ করুন। আমাদের দুই দেশ ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখছে। আমি আশা করি, আপনার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন খাতে দুই দেশের গঠনমূলক সহযোগিতা আরো জোরালো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights