নবাবপুরে গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক

রাজধানীর পুরান ঢাকার নবাবপুর সুরিটোলায় একটি টিনশেড গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার রাত ১১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। এছাড়া আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার জানান, পুরান ঢাকার নবাবপুরে একটি টিনশেড গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ১০টার পর আগুনের খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পাঠানো হয় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। পরে আরও চারটি ইউনিট সেখানে যোগ দেয়।
অবশেষে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সম্মিলিত চেষ্টায় রাত ১১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights