নবীনগরে নদীতে ডুবে জেলের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে বেলাল (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে তিতাস নদীতে এই ঘটনা ঘটে।

নিহত বেলাল উপজেলার উরখুলিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে তিতাস নদীতে জাল দিয়ে মাছ ধরতে যান বেলাল। সেই সময় অসাবধানতাবশত তিনি পড়ে গিয়ে নদীর গভীর পানিতে তলিয়ে যান। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধারে কার্যক্রম শুরু করেন। তবে তার প্রায় দুই ঘণ্টা পর নদীতে তার মরদেহ ভেসে ওঠে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ অবগত করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights