নবীন শিক্ষার্থীদের বরণ করল বশেমুরবিপ্রবি

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন বর্ষে ভর্তিকৃত স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১১ নভেম্বর) ক্যাম্পাসে নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, সোমালিয়ার মোগাদিসুতে অবস্থিত দারুস সালাম বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি বংশোদ্ভুত উপাচার্য অধ্যাপক ড. শেখ আসিফ এস মিজান, বশেমুরবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় অসংখ্য সমস্যায় নিমজ্জিত রয়েছে। তবে টানেলের শেষে আমি আলো দেখছি।’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, প্রশাসনিক পুনর্গঠন, অবকাঠামোগত উন্নয়ন, গবেষণাখাতে উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্কোন্নয়ন, প্রযুক্তিগত উন্নয়ন, ছাত্র সংগঠনগুলোকে আরো বেশি সক্রিয় করা এবং এই বিশ্ববিদ্যালয়কে সেশনজট মুক্ত করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights