নবী-হায়দার জুটিতে সম্মানজনক স্কোর নোয়াখালীর

স্পোর্টস ডেস্ক

মাত্র ৪০ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়েছিল নোয়াখালী এক্সপ্রেস। সেখান থেকে মোহাম্মদ নবী ও হায়দার আলির দৃঢ় ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়ে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৩৩ রান সংগ্রহ করেছে দলটি। ফলে জয়ের জন্য ঢাকা ক্যাপিটালসের লক্ষ্য দাঁড়াল ১৩৪ রান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধস নামে নোয়াখালীর ইনিংসে। মাত্র ১৮ রানের মধ্যেই তিনটি উইকেট হারায় দলটি। এরপর স্কোরবোর্ডে ৪০ রান উঠতেই বিদায় নেন আরও দুই ব্যাটার। হাবিবুর রহমান সোহান ৬, সৌম্য সরকার ১, মুনিম শাহরিয়ার ২ এবং মাহিদুল ইসলাম অঙ্কন ৪ রান করে সাজঘরে ফেরেন।

মাঝের ওভারে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মাজ সাদাকাত। তবে ১৯ বলে ২৪ রান করে নাসির হোসেনের বলে আউট হন তিনি। এরপরই দায়িত্ব নেন অভিজ্ঞ মোহাম্মদ নবী ও পাকিস্তানি ব্যাটার হায়দার আলি।

এই দুজন ষষ্ঠ উইকেটে গড়ে তোলেন ৬৪ বলে গুরুত্বপূর্ণ ৯০ রানের জুটি, যা নোয়াখালীকে লড়াইয়ের পুঁজি এনে দেয়। ইনিংসের শেষ ওভারে হায়দার আলি ৩৬ বলে ৪৭ রান করে আউট হন। অন্যদিকে মোহাম্মদ নবী ৩২ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন।

শেষ পর্যন্ত বড় বিপর্যয় কাটিয়ে ৬ উইকেটে ১৩৩ রান তোলে নোয়াখালী এক্সপ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights