নব-নির্বাচিত আইনজীবীদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর সংবর্ধনা প্রদান

গাজীপুর মহানগর প্রতিনিধি মাওঃ নেছার আহমদ এম এ

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর উদ্যোগে ২/৬/২০২৫ ইং রোজ সোমবার বিকেলে ২০২৫-২০২৬ সালের গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নির্বাচিত কার্যকরী কমিটির (সবুজ প্যানেল) আইনজীবীদের সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকায় উত্তর অঞ্চল টিম সদস্য, অবিভক্ত গাজীপুর জেলা জামায়াতের সাবেক আমীর বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব মোঃ আবুল হাশেম খান।

আমীর অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সিটি সেক্রেটারি আ.স.ম ফারুকের সঞ্চালনায়। সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর ৫ আসনের গণমানুষের নেতা মহানগর জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মো: খায়রুল হাসান, গাজীপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মো: শামসুল হক ভূঁইয়া , নায়েবে আমীর হোসেন আলী, সরকারি সেক্রেটারি জেনারেল যথাক্রমে আফজাল হোসাইন, আজহারুল ইসলাম, অফিস সেক্রেটারি এএস নুরুল ইসলাম মামুন, আইনজীবী সমিতির নবনির্বাচিত সেক্রেটারি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান কামাল, সমিতির সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ ফখরুদ্দিন আকবরী, নির্বাচিত সদস্য যথাক্রমে অ্যাডভোকেট মাহাদি হাসান ও আবদুর রহিম সহ বিজ্ঞ আইনজীবী নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights