নভেম্বরের ১১ দিনে রেমিট্যান্স প্রবাহে ৩৬.৪ শতাংশ প্রবৃদ্ধি

বাসস

চলতি অর্থবছরের নভেম্বর মাসের প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় ৩৬.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময় প্রবাসীরা দেশে ১ হাজার ২৩১ মিলিয়ন ডলার পাঠিয়েছেন। গত বছর একই সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ৯০২ মিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১১ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা মোট ১১ হাজার ৩৮০ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৯ হাজার ৮৪০ মিলিয়ন ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights