নভেম্বরের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৪৪ কোটি ডলার

অনলাইন ডেস্ক
চলতি মাসের প্রথম ২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৪৪ কোটি ১০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৭৬ লাখ ডলার রেমিট্যান্স। বুধবার বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নভেম্বরের প্রথম ২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৪৪ কোটি ১০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৮৯ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

এছাড়া গত ২৫ নভেম্বর একদিনে প্রবাসীরা দেশে ৯ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন জানিয়ে তিনি বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ২৫৯ কোটি ডলার। বছর ব্যবধানে যা বেড়েছে ১৬ দশমিক ২০ শতাংশ।

এর আগে গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে রেমিট্যান্স এসেছে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights