নয়াপল্টনে সংঘর্ষে যুবদল নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত এক যুবদল নেতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত যুবদল নেতার নাম শামীম মোল্লা।

শনিবার রাতে যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন সংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, নিহত শামীম মোল্লা মুগদা থানা যুবদলের ৭ নম্বর ওয়ার্ডের এক নম্বর ইউনিটের সভাপতি ছিলেন।
তাকে বিএনপি কার্যালয়ের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।

এদিন বিএনপি-জামায়াতের সমাবেশ ঘিরে রাজধানীর নয়াপল্টন, কাকরাইল ও নাইটিঙ্গেল মোড়ে দফায় দফায় সংঘর্ষ হয়।

সংঘর্ষে সমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। অন্যদিকে জামায়াতে ইসলামীও একই কর্মসূচি ঘোষণা করেছে। আর আওয়ামী লীগের পক্ষ থেকে সারাদেশে শান্তি সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights