নয় তলা ভবন থেকে লাফ, পুলিশ কনস্টেবলের স্ত্রীর মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর মতিঝিল এজিবি কলোনির নয় তলা ভবন থেকে লাফিয়ে পড়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী মোছা. হামিদা আক্তার (২৮) মারা গেছেন।

শুক্রবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

হামিদা আক্তার ধামরাইয়ের মহিষাসী গ্রামের মৃত আব্দুল হান্নানের মেয়ে।
সত্যতা নিশ্চিত করে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। বলেন, ওই নারী নিজেই লাফিয়ে পড়ে মারা গেছেন। তিনি মানসিক রোগী ছিলেন। তাকে চিকিৎসা করানো হতো। ওই বাসাতে ওই নারীর মাও থাকতেন। তার বাবা অনেক আগেই মারা গেছেন। তার স্বামী ডেপুটেশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডিউটি করে।

আমরা সংবাদ পেয়ে উপ-পরিদর্শক ফাতেমা খাতুন সেখান থেকে তাকে উদ্ধার করে সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে যাওয়ায় হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights