নরসিংদীতে ঈদের নামাজ আদায় করলেন শিল্পমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি:
যথাযথ ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে নরসিংদীর বিভিন্ন ঈদগাহে ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সকাল থেকেই বিভিন্ন বয়সের মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদগাহ ময়দানে মিলিত হয়। সকাল ৯টায় নরসিংদীর মনোহরদীর গোতাশিয়া শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয় ঈদগা মাঠে ঈদের নামাজ আদায় করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

এছাড়া জেলা কালেক্টরেট জামে মসজিদ মাঠে জেলার প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়। নামাজে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নামাজে অংশ নেয়। নামজ শেষে একে অপরের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights