নরসিংদীতে বাক-প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মাধবদীতে এক বাক-প্রতিবন্ধী তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার দুপুরে শেখেরচর এলাকা থেকে অভিযুক্ত আওলাদ হোসেনকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে, সোমবার দুপুরে সদর উপজেলার মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের বরদেরকান্দি গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে।

এই ঘটনায় অভিযুক্ত আওলাদ হোসেন বরদেরকান্দি গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের মৃত মোশারফ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত সোমবার দুপুরে অভিযুক্ত আওলাদ হোসেন একই গ্রামের এক বাক প্রতিবন্ধী তরুণীকে ফুসলিয়ে নিজের বসতঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে প্রতিবন্ধী তরুণী পুরো ঘটনাটি তার মাকে জানালে মঙ্গলবার ঘটনাটি জানাজানি হয়।

পরে মঙ্গলবার রাতে ১০-১২ জন এলাকাবাসীসহ মাধবদী গিয়ে থানায় পরিবারের পক্ষ থেকে আওলাদ হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়। বুধবার নির্যাতনের শিকার তরুণীকে নরসিংদী সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করাসহ আইনি পদক্ষেপ নিচ্ছে পুলিশ।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভুক্তভোগীদের জবানবন্দি গ্রহণ, ডাক্তারি পরীক্ষা ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। অভিযুক্তকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights