নরসিংদীতে বাড়তি বাস ভাড়া নেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের অবরোধ

নরসিংদী প্রতিনিধি:
বাড়তি ভাড়া নেয়ার প্রতিবাদ ও মানহীন সেবার অভিযোগ এনে নরসিংদী বাস টার্মিনাল অবরোধ করেছে শিক্ষার্থীরা। ওই সময় ঢাকা গুলিস্তানগামী পরিবহন বয়কটের ডাক দেয় শিক্ষার্থীরা। বুধবার দুপুরে অর্ধশত শিক্ষার্থী আন্ত:জেলা বাস টার্মিনাল এই আন্দোলন করে।

এসময়, টার্মিনাল থেকে কোনো বাস ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যায়নি এবং ঢাকা থেকে আগত কোনো বাসকে টার্মিনালে ঢুকতে দেখা যায়নি।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে, ১ কিলোমিটারে যাত্রীপ্রতি ভাড়া ২ টাকা ১২ পয়সা। সেই হিসেবে, নরসিংদী থেকে ঢাকার দুরত্ব ৫২ কিলোমিটার। নিয়ম অনুযায়ী নরসিংদী থেকে ঢাকার নির্ধারিত ভাড়া যাত্রীপ্রতি প্রায় ১১০ টাকার বিপরিতে ভাড়া নিচ্ছে ১৫০ টাকা। টার্মিনালে বিকল্প কোনো পরিবহন না থাকায় কয়েক হাজার মানুষের ভোগান্তির শিকার হচ্ছে। তাই এই সিন্ডিকেট না ভাঙলে সড়কে বাড়তি ভাড়া নিয়ে বাস চলতে দেয়া হবেনা বলে হুশিয়ারি দেয় শিক্ষার্থী ও যাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights