নরসিংদীতে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৩

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পাঁচদোনায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন।

আজ শনিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মাইক্রোবাসের চালক আবদুস সালাম (৪৩) ও যাত্রী পিয়াল (২৬)।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, আজ ভোর ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে। পরে ভোর ৬টার দিকে পাঁচদোনা ড্রিম হলিডে পার্কের সামনে আসলে ঢাকা অভিমুখী যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক সালাম ও যাত্রী পিয়াল নিহত হয়। আহত হয় মাইক্রোবাসে থাকা আরও ৩ যাত্রী। তারা হলো, শাকিব (২৬), আকিব (২৬) ও অমিত (২৭)।
মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মরদেহ উদ্ধার করে মাধবদী থানায় হস্তান্তর করেছি। এ ঘটনায় আরও ৩ জন যাত্রী আহত হয়েছেন। তবে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আহতদের আশে পাশের হাসপাতালে নিয়ে ভর্তি করে। কোন বাসের সাথে এই দুুর্ঘটনা ঘটেছে সেটি নিশ্চিত করতে পারেনি মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খাইরুল আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights