নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণসভা

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে জেলার চরাঞ্চল নজপুর ইউনিয়নের চম্পকনগর গ্রামের নওয়াব আলী গাজী উচ্চ বিদ্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জুলাই-২০২৪ গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের বীরত্বগাঁথা ইতিহাস স্মরণ করে তাদের শ্রদ্ধা জানান।

নওয়াব আলী গাজী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু জ্যোতিরাম দাস এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুন্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জালাল উদ্দীন সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আওলাদ হোসেন, ফারুক মিয়া, রুহুল আমিন, দেলোয়ার হোসেন, সাব্বির ভূঁইয়াসহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষকাবৃন্দ।

এ সময় জালাল উদ্দীন বলেন, আবু সাঈদ ও মুগ্ধ বর্তমান ছাত্র সমাজের অনুপ্রেরণা। তাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা আজ স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আবু সাঈদ ও মুগ্ধসহ সকল শহীদদের স্মরণ করা, তাদের জন্য দোয়া করা আমাদের কর্তব্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights