নরসিংদীর বিএনপি নেতা কাইয়ুম বহিষ্কার

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল কাইয়ুম সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) বিএনপির মিডিয়া সেল থেকে কেন্দ্রীয় বিএনপির সহ দপ্তর সম্পাদক এ্যাড মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‌‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য নরসিংদী জেলাধীন সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব আব্দুল কাইয়ুম সরকারকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’

এ ব্যাপারে নরসিংদী জেলা বিএনপির দপ্তর সম্পাদক মনিরুল হক জাবেদ বলেন, বহিষ্কার আদেশ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পেয়েছি। এ ব্যাপারে জেলা বিএনপি থেকে আমাকে কোনো কিছু জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights