নাইক্ষ্যংছড়িতে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ একজন আটক
কক্সবাজার প্রতিনিধি
নাইক্ষ্যংছড়িতে দেশীয় তৈরি অস্ত্রসহ বিকসান মিয়া (৩৪) নামে ডাকাত দলের এক সদস্যকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ ফেব্রয়ারি) ভোরে রাতে সোনাইছড়ি ইউনিয়নে জারুলিয়াছড়ি লামার পাড়া এলাকায় তামাক ক্ষেত থেকে আটক করা হয়। আটককৃত বিকসান মিয়া নরসিংদী জেলার পাঁচধোনা ইউনিয়নে ৯নং ওয়ার্ডের নেহের সোলাইমান গ্রামে মোহাম্মদ সোলাইমান মিয়া ছেলে।
নাইক্ষ্যংছড়ি পুলিশ ও স্থানীয়রা জানান, ডাকাত দলের সদস্যরা সমবেত হয়ে ডাকাতের প্রস্তুতি নেয়ার খরব পেয়ে পুলিশ স্থানীয় গ্রামবাসীসহ অভিযান চালায়। এসময় ডাকাতের মধ্য হতে একজন উত্তেজিত হয়ে এনামুল হক নামে একজনের মাথায় অস্ত্র তাক করে। এসময় অন্যরা পালিয়ে গেলেও অস্ত্রসহ বিকসান মিয়া নামে ডাকাতকে আটক করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাশরুরুল হক বিষয়টি স্বীকার করে বলেন, ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ডাকাত দলের এক সদস্যকে আটক করা হয়েছে। একই সাথে দেশীয় তৈরী অস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
