নাগরপুরে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

টাঙ্গাইল প্রতিনিধি

গত ১৫ বছরে স্বৈরাচারী শাসনামলে ও গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ছাত্রলীগ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, ধ্বংসাত্মক ও উস্কানিমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকায় অন্তর্বর্তী সরকার বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে।

ছাত্রলীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা ছাত্রদলের অবস্থান কর্মসূচি পালন করেছে।

উপজেলা ছাত্রদলের উদ্যোগে বৃহস্পতিবার সকালে শহরের বিভিন্ন মোড়ে এ অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আহাম্মদ আলী রানা, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান লাভলু, ছাত্র বিষয়ক সম্পাদক মো. জিহাদ হোসেন ডিপটি, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মো. জাহিদ হাসান, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব মো. মনির হোসেনসহ ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights