নাগরিক সেবা নিশ্চিত এবং বাসযোগ্য ঢাকা গড়তে ডিএনসিসি ও এবিজি’র সহযোগিতার আশ্বাস

অনলাইন প্রতিবেদক

বাসযোগ্য ঢাকা এবং নগরবাসীর সেবা নিশ্চিতে একে অপরের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান ও এবিজি চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর।

সোমবার গুলশানে ডিএনসিসির কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে এ আশ্বাস দেন তারা।

সাক্ষাৎ শেষে ডিএনসিসি প্রশাসক বলেন, ‘বসুন্ধরা একটি মডেল আবাসিক এলাকা। এবিজি (আনভীর বসুন্ধরা গ্রুপ) দেশের অন্যতম স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং আমাদের সিটি করপোরেশনের একটি বড় স্টেকহোল্ডার। এবিজি চেয়ারম্যান আমার আমন্ত্রণে এসেছিলেন। নগর উন্নয়নের ক্ষেত্রে সবার সমন্বয় প্রয়োজন। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি।’

শফিকুল ইসলাম খান আরও বলেন, ‘নগর উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু স্টেকহোল্ডার থাকেন। সবার সমন্বয়েই আমরা এই নগরটাকে গড়তে চাই। নগর গঠনে সবার সহযোগিতা প্রয়োজন। একটি বড় প্রতিষ্ঠান হিসেবে আনভীর বসুন্ধরা গ্রুপ নগর উন্নয়নে আমাদের সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেছে। সিটি করপোরেশনের পক্ষ থেকেও জনসেবার জন্য যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে-এমন বিষয়েই আমাদের মধ্যে আলাপ-আলোচনা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights