নাগা-শোভিতার বিয়ে, সামান্থার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন কে?

অনলাইন ডেস্ক
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে চার বছরের দাম্পত্য ছিল আরেক জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর। তার আগে একটা লম্বা সময়জুড়ে প্রেমের সম্পর্কে ছিলেন তারা। নাগাকে যে তিনি বেশি ভালবাসেন সে কথা বিবাহিত থাকাকালীন বেশ কয়েকবার জানিয়েছিলেন অভিনেত্রী। নাগার সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পর তাকে সমাজের কাছে ছোট হতে হয়েছে বিনা দোষে, সে কথাও বিভিন্ন সময় সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেত্রী। নিজের জন্য নতুন সঙ্গীও খুঁজে নিয়েছেন নাগা।

অন্যদিকে, নিজের মনের দরজায় খিল দিয়েছেন সামান্থা, অভিনেত্রী নিজেই স্বীকার করেছেন সে কথা। কাজ ও আত্মপ্রেমে ডুবে রয়েছেন তিনি। এর মাঝেই প্রাক্তন স্বামীর দ্বিতীয় বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। এই সময় পাশে পেলেন পরিবারকে।

মাস কয়েক আগে সামান্থার ভাই বিয়ে করেন। ভাইয়ের বিয়েতে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন সামান্থা। এবার অভিনেত্রীর ভাবী এগিয়ে এলেন ননদের জন্য। তিনি লেখেন, “ননদেরা এই পৃথিবীতে আছে, আমি আমার ননদকে ভালবাসি।”

পাল্টা ভালবাসা জানান অভিনেত্রীও। নাগা নতুন জীবনে পা দিলেও এখনও প্রাক্তন স্বামীর সঙ্গে তিনটি ছবি রেখে দিয়েছেন সামান্থা।

তিনটিই ২০১৭ সালের। একটি বিজ্ঞাপনের শুটের সময় তোলা হয়েছিল ছবিগুলো। অন্যটি নাগার ও তার হাত পাশাপাশি রাখা। সামান্থা লিখেছেন, “যেখানে তোমার ইচ্ছা নিয়ে চলো আমায়।”

আরেকটি ছবিতে নাগার পাশে দাঁড়িয়ে, সঙ্গে রয়েছেন তাদের বন্ধুবান্ধব।

এছাড়াও একটি ছবি রয়েছে সামান্থার ইনস্টাগ্রামে। সেটি তাদের বিয়েরই ছবি। ২০১৭ সালে ২৩ নভেম্বর নাগাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছিলেন সামান্থা। সেখানে লেখা ছিল, “তোমার হৃদয় যা চায়, ঈশ্বর যেন তোমায় তা-ই দেন, প্রার্থনা করি।”

অনুরাগীরা উষ্মা প্রকাশ করেছেন এই ছবির জন্য। তাদের দাবি, এই ছবি সরিয়ে ফেলে এবার এগিয়ে যাওয়া উচিত সামান্থারও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights