নাঙ্গলকোটে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

লাকসাম প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার উদ্যোগে টু নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী খেলা শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক মাসুদের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সাবেক সদস্য মিজানুর রহমান মজুমদার।

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সহ জলবায়ু বিষয়ক সম্পাদক আব্দুর রহিম সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আবু ইউনুস হাছান মানিক, নাঙ্গলকোট উপজেলা যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, সদস্য সচিব কামরুজ্জামান টিটু, যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন, পৌরসভা যুবদল আহ্বায়ক নুরুল আফসার সজল, সদস্য সচিব এনায়েত উল্যাহ কামাল, ব্যবসায়ী সেলিম মিয়াজী, মোস্তাক আহমেদ ভূঁইয়া, আইয়ুব ভূঁইয়া, মিলন হোসেন, আর্মি আব্দুর রশিদ, পৌরসভা যুবদল যুগ্ম আহ্বায়ক কাউসার আলম লিটন, উপজেলা ছাত্রদল নেতা আলী হোসাইন টিপু, মৌকরা ইউনিয়ন ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights