নাজিরপুরে জন্ম-মৃত্যু নিবন্ধন করলেই মিলছে উপহার

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরের নাজিরপুরে জন্ম ও মৃত্যু নিবন্ধন করলেই মিলছে উপহার। আজ সকালে ফ্রি জন্ম-মৃত্যু নিবন্ধন ক্যাম্প অনুষ্ঠানের সভাপতি ইউপি চেয়ারম্যান মো. আইয়ুব আলী অভিভাবকদের হাতে ওই তোয়ালে উপহার তুলে দেন।

নাজিরপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত ওই ক্যাম্পে উপস্থিত অভিভাবকরা শূন্য থেকে ৪৫ দিন ও ৪৬ থেকে ৩৬৫ দিন বা এক বছর ফ্রি জন্ম নিবন্ধন এবং ৩০ দিনের মধ্যে মৃত ব্যক্তির মৃত্যু নিবন্ধন সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।

ইউপি সচিব জালাল উদ্দিন জানান, ৩১ জুলাই এর মধ্যে জন্ম-মৃত্যু নিবন্ধনের টার্গেট পূরণ করা হবে। জন্ম নিবন্ধনের ন্যূনতম ৫৯ ও সর্বোচ্চ টার্গেট ৭০ হলেও পরবর্তীতে তা বাড়তে পারে। আর মৃত্যু নিবন্ধন হয়েছে ২০ জনের।
ইউপি চেয়ারম্যান মো. আইয়ুব আলী জানান, জন্ম-মৃত্যু নিবন্ধনে অভিভাবকদের মাঝে উৎসাহ প্রদানের লক্ষ্যে তোয়ালে উপহার দিচ্ছি। চলতি মাসে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমের সাথে এই উপহার বিতরণ অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights