নাটোরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে সিংড়ার নাটোর-বগুড়া মহাসড়কের জামতলী এলাকায় সড়কের পাশের খাদের ঝোপ থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, সকালে উপজেলার জামতলী এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কের পাশে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশটির পরিচয়ে কাজ করছে পুলিশ। বিষয়টি তদন্তে পিবিআইকে খবর দেয়া হয়েছে।

পড়ে থাকা লাশটির পরনে কালো নীল লুঙ্গি, হালকা বেগুনী ফুল হাতা শার্টের পকেটে কালো টুপি ছিল এবং পাশে লাল একটি গামছা পরে ছিল। মুখের ডান দিকে ছোপ ছোপ রক্তের দাগ দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights