নাটোরে জাতীয় শোক দিবস পালিত

নাটোর প্রতিনিধি
দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে নাটোরে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে।আজ মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে জেলা প্রশাসন ও পুলিশ। পরে জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় এবং কালো পতাকা অর্ধনমিত, কালো ব্যাজ ধারণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে।

এই অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এছাড়াও শহরের কানাইখালী এলাকায় স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়। জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কোরান তেলাওয়াত ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights