নাটোরে নিখোঁজের একদিন পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি

নাটোররে গুরুদাসপুরে নিখোঁজরে একদনি পর ইউএনও কার্যালয়ের পিছনের পুকুর থেকে ওবায়দুল্লাহ নামে ৬ বছর বয়সী এক শিশুর মরদহে উদ্ধার হয়েছে। আজ শনিবার সকালে মরদহেটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত শিশু ওবায়দুল্লাহ উপজলোর খামারনাচকড়ৈ মহল্লার মোঃ আব্দুল্লাহর ছেলে ও স্থানীয় একটি কিন্ডার গার্ডেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জল হোসেন ও স্থানীয়রা জানান, গতকাল বিকালে শিশু ওবায়দুল্লাহ খেলা করার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর থেকে শিশুটার আর কোন খোঁজ পাওয়া যায় না। অনেক খোঁজাখুজি করে না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। আজ সকালে গুরুদাসপুর উপজলো নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের পিছনের পুকুরের পানিতে শিশুর মরদহে ভাসতে দেখে পুলিশ খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদহেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শিশুটি প্রায়ই ওই পুকুর ও আশপাশ এলাকায় খেলতে যেত। খেলতে খেলতে হয়তো পুকুরে পড়ে গিয়ে আর উঠতে না পেরে মারা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights