নাটোরে বৃদ্ধের লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে পুকুর থেকে সিরাজুল ইসলাম (৬০) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার নাজিরপুর নতুনপাড়া এলাকার একটি পুকুরে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সিরাজুল ইসলাম (৬০) উপজেলার গুপিনাথপুর পূর্বপাড়া গ্রামের মৃত সেফাত মাস্টারের ছেলে এবং তিনি পেশায় একজন দর্জি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলাম ব্রেন স্টোক পর থেকেই মানসিক ভারসাম্যহীন অবস্থায় চলাফেরা করতেন। তিনি মাঝে মাঝে নিখোঁজ হতেন, আবার বাড়িতে ফিরে আসতেন। শনিবার রাতে তিনি নিখোঁজ হন। পরিবারের লোকজন বিভিন্ন স্খানে খোঁজাখুঁজি করেও খোঁজ মেলেনি। পরে স্থানীয়রা রবিবার সকালে নতুনপাড়া এলাকার একটি পুকুরের পানিতে বৃদ্ধের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।
গুরুদাসপুর থানার কর্মকর্তা ওসি মোহা. মনোয়ারুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights