নাটোরে মুক্তিযুদ্ধের দুই সংগঠকের শাহাদাতবার্ষিকী পালিত
নাটোর প্রতিনিধি
নাটোরের মুক্তিযুদ্ধের সংগঠক ৭১ এর বীরসেনা শহীদ রেজা-রঞ্জু সেলিম এবং বাবুল এর ৫২তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে নাটোর পৌরসভার আয়োজনে শহরের কানাইখালিস্থ নিজ বাড়ির আঙ্গিনা চত্ত্বরে শহীদদের কবরে শ্রদ্ধাঞ্জলি প্রদান, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় নাটোর পৌর মেয়র ঊমা চৌধুরী জলি, নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জজ কোর্টের পিপি এ্যাডঃ সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা পরিবার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, শহীদ রেজা-রঞ্জুর স্বজন এবং আওয়ামী লীগ ও পৌর সভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কবরে পুষ্পস্তবক প্রদান করেন।
পরে সেখানে পৌর মেয়র জলি চৌধুরী ও এ্যাডঃ সিরাজুল ইসলাম সেখানে বক্তব্য দেন। এ সময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সৈয়দ মোর্তুজা আলী বাবলু, নাটোর ইউনাইটেড প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সুফি সান্টু, পৌর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর কহিনুর বেগম পান্না, নারগিস বেগমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
