নাটোরে শ্রমিক নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নাটোর প্রতিনিধি

নাটোর জেলা ট্রাক-ট্যাংকলরি-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর যুবলীগের সদস্য নাজমুল শেখ বাপ্পীকে কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে শহরের মাদ্রাসা মোড় এলাকায় জেলা ট্রাক-ট্যাংকলরি-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বরে এসে সমাবেশ করে।

জেলা ট্রাক-ট্যাংকলরি-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান চুন্নুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তারুল আলমসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এসময় বক্তারা দ্রুত সময়ের মধ্যে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল শেখ বাপ্পীর উপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তা না হলে তারা আলোচনার মাধ্যমে আগামীতে বৃহত্তর কর্মসূচি প্রদানের হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর রাতে শহরের কান্দিভিটা এলাকায় নাজমুল ইসলাম বাপ্পীকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। বর্তমানে বাপ্পী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights