নাটোরে ৮৭৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরের দড়ি কাছিকাটা গ্রামস্থ আত্রাই টোলপ্লাজায় অভিযান পরিচালনা করে ৮৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা।

আটককৃতরা হলেন জেলার লালপুর উপজেলার চন্দ্রপুল গ্রামের মৃত শাহামান মন্ডলের ছেলে আব্দুস সাত্তার (৫০) এবং রাজশাহীর বাঘা উপজেলার নূরনগর খয়ের মিল গ্রামের রমজান আলীর ছেলে আাব্দুস সাত্তার (৫০)।

শুক্রবার সকাল ১১ টায় গুরুদাসপুরের দড়ি কাছিকাটা গ্রামস্থ আত্রাই টোলপ্লাজা থেকে তাদের আটক করা হয়।
র‌্যাব ৫ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর আশিকুর রহমানের নেতৃত্বে আত্রাই টোলপ্লাজায় চেকপোস্ট পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা জব্দকৃত ইয়াবা ট্যাবলেট পরস্পর যোগসাজসে কক্সবাজার ও চট্টগ্রাম এলাকা হতে অবৈধভাবে সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয় বিক্রয় করে আসছে। এ ব্যাপারে নাটোর জেলার গুরুদাসপুর থানায় মামলা রুজু করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights