নাটোর শহরে অগ্নিকাণ্ডে দোকান ভস্মীভূত

নাটোর প্রতিনিধি

নাটোর শহরের আলাইপুরে ভাই ভাই বেডিং হাউজ নামে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। আজ সোমবার (২৬ মে) সকাল সাড়ে ১০ টার দিকে শহরের আলাইপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নাটোর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, সকালে হঠ্যৎ করে দোকানে আগুনের সূত্রপাত হয়। এ সময় দ্রুত দোকানে আগুন ছড়িয়ে পড়ে। পরে নাটোর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে আসেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং স্থানীয়দের চেষ্টায় আধা ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সেই সঙ্গে দোকানে থাকা নগদ টাকাও পুড়ে যায়। দোকানে ফোম, তুলা, পর্দা, কাপড়চোপড়সহ দাহ্য পদার্থ ছিল।

দোকানের মালিক শহিদুল ইসলাম জানান, সকালে হঠাৎ দোকানে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত পুরো দোকানে ছড়িয়ে পড়ে। এতে ভিতরে সবকিছু পুড়ে যায়। ধারণা করছি, সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

নাটোর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তার হামিদ বলেন, ‘দোকান মালিকের ফোন পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে পৌছাঁই। এসে দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দোকানের সবকিছু পুড়ে গেছে। তবে প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। ক্ষয়ক্ষতি জানতে আমাদের কর্মীরা কাজ করছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights