নাটোর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে আগুন

নাটোর প্রতিনিধি

নাটোর-৪ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের একটি নির্বাচনি ক্যাম্প পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোর রাতে বনপাড়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের হারোয়া এলাকার এই ঘটনা ঘটে।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে নির্বাচনি আলোচনা শেষে বাড়ি চলে যায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। পরে শুক্রবার ভোররাতে নির্বাচনি ক্যাম্পটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ক্যাম্পের সামিয়ানাসহ টেবিল চেয়ার পুড়ে যায়। এ সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা ঘটনাটি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights