নাটোর-৪: বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন আওয়ামী লীগের সিদ্দিকুর

নাটোর প্রতিনিধি
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

আজ রবিবার বিকালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করা হয়।

এর আগে গত রবিবার বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আবু রাসেলের কাছে এই মনোনয়নপত্র জমা দেন। জানা গেছে, এ আসনে প্রার্থী হিসাবে জেলা জাতীয় পার্টির সভাপতি আলাউদ্দিন মৃধা ও ছাত্রদল নেতা মেহেদী হাসান নোমান মনোনয়নপত্র উত্তোলন করলেও শেষ দিনে মনোনয়নপত্র জমা দেননি কেউ।
এ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র কিনেছেন আওয়ামী লীগের ১৭ প্রার্থী। কিন্ত শেষ পর্যন্ত সিদ্দিকুর রহমান পাটোয়ারী ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া। পরবর্তীতে কোনো প্রার্থী আর মনোনয়নপত্র জমা দেননি। ফলে একমাত্র প্রার্থী হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থী ডা.সিদ্দিকুর রহমান পাটোয়ারি নির্বাচিত হন।

গত বুধবার (৩০ আগস্ট) সকাল ৭টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুসের মৃত্যুতে আসনটি শূন্য হয়। পরে গত ৩ সেপ্টেম্বর সংসদ সচিবালয়ের সচিব কেএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত গেজেটে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights