নাদিহা আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার শোক

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ইউনিক গ্রুপ ও নতুন ভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলীর মেয়ে নাদিহা আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

গত বুধবার শিকাগো বিমানবন্দরের কাছে এক মর্মান্তিক দুর্ঘটনায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর। নাদিহা আলী মো. নূর আলী ও সেলিনা আলী দম্পতির দ্বিতীয় কন্যা।

এদিকে, নাদিহা আলীর মৃত্যুতে নাদিহা আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছোটকন্যা শেখ রেহানা।
টুঙ্গিপাড়া সফরে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৃহস্পতিবার রাত ১০টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের শিকাগোতে অবস্থান করা মোহা. নূর আলীর ফোনে কথা হয়। এছাড়া বঙ্গবন্ধুর ছোটকন্যা শেখ রেহানাও ফোনে মোহা. নূর আলীর সঙ্গে কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা নাদিহা আলীর অকাল মৃত্যুতে সন্তানহারা মোহা. নূর আলীকে সান্ত্বনা ও সমবেদনা জানান। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং নাদিহা আলীর পরিবার যেন এই শোক কাটিয়ে উঠতে পারেন সেই কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights