নাপোলির সঙ্গে ড্র করল বার্সা

অনলাইন ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে নাপোলির সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করেছে বার্সেলোনা। রবের্ত লেভানদোভস্কির গোলে বার্সেলোনা এগিয়ে যাওয়ার পর নাপোলিকে সমতায় ফেরান ভিক্টর ওসিমেন।

দিয়েগো আরমান্দো মারাদোনা স্টেডিয়ামে শুরুটা ভালো করে বার্সেলোনা। প্রথম ২২ মিনিটে ছয়টি শট নেয় তারা। যার মধ্যে তিনটিই ছিল লক্ষ্যে। যদিও গোরক্ষকের নৈপুণ্যে বেঁচে যায় নাপোলি। তবে বিরতির পর ঠিকই জাল খুঁজে নেয় কাতালান ক্লাবটি। পেদ্রির বাড়ানো বল ধরে দুই খেলোয়াড়কে সামলে লক্ষ্যভেদ করেন লেভানদোভস্কি।

সমতায় ফিরতে অবশ্য খুব বেশি সময় নেয়নি নাপোলি। ৭৫তম মিনিটে স্কোরলাইন ১-১ করেন ওসিমেন। সঙ্গে লেগে থাকা খেলোয়াড়ের চ‍্যালেঞ্জ এড়িয়ে বাঁ দিকের পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন নাইজেরিয়ান স্ট্রাইকার। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
ফিরতি লেগে আগামী ১২ মার্চ বার্সেলোনার মাঠে মুখোমুখি হবে দুই দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights