নাভারণ প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির প্রশাসনের সাথে মতবিনিময় ও ফুলের শুভেচ্ছা

নাভারন শার্শা প্রতিনিধি:
যশোরের নাভারণ প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির উদ্যোগে শার্শা উপজেলা প্রশাসন ও শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ কে ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় করা হয়েছে। ২৪ই জুন বুধবার দুপুর ১২টায় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম ও শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেনকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজের বিভিন্ন সম্ভাবনা, সমস্যা, অন্যায়, ও অনিয়ম তুলে ধরেন। একই সাথে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, নাভারণ প্রেস ক্লাবের সভাপতি মোফাজ্জেল হোসেন রাজু, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন,সহ সভাপতি মামুনুর রশিদ মামুন,যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মীর ফরুক আহম্মেদ, অর্থ সম্পাদক নজরুল ইসলাম,ক্রিড়া সম্পাদক জুলফিকার আলী জুলু,কার্যকরী সদস্য তরিকুল ইসলামসহ আরও অনেকে।এছাড়াও উপস্থিত ছিলেন, শার্শা প্রেস ক্লাবের সভাপতি আহম্মদ আলী শাহিন,সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,
সাংবাদিক আশরাফুল সর্দার প্রমুখ।
১৮ ই জুন বৃহস্পতিবার রাত ৮ ঘটিকার নাভারন বাজারে গরুহাট সংলগ্ন প্রেসক্লাব এর প্রধান কার্যালয়ে কার্যনিবাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোফাজ্জেল হোসেন রাজু সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।সভায় প্রেসক্লাব কার্যনিবাহী সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন আবুল হাসান জহির সভাপতি পদে মোফাজ্জেল হোসেন রাজু সাধারন সম্পাদক পদে ইসমাইল হোসেন সিনি সহ সভাপতি পদের মামুনুর রশীদ ও সাংগঠনিক সম্পাদক পদে মীর ফারুক নির্বাচিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights