নাভালনির মৃত্যু ‘হত্যাকাণ্ড’ : রাশিয়ার নোবেল বিজয়ী সাংবাদিক নাভালনিকে ধরে নিয়ে যাচ্ছে রাশিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্যরা

অনলাইন ডেস্ক

রাশিয়ায় বিরোধী দলের নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক অ্যালেক্সি নাভালনি মারা গেছেন। কারাগারে তার মৃত্যু হয়েছে বলে রুশ কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছে।

নোবেলজয়ী রাশিয়ার স্বাধীন সংবাদপত্রের সম্পাদক ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সাংবাদিক দিমিত্রি মুরাতভ রয়টার্সকে বলেছেন, কারাবন্দি বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যু ‘হত্যাকাণ্ড’।

অন্যদিকে নাভালনির চিফ অব স্টাফ লিওনিদ ভলকভ বলেছেন, কারা বিভাগের বিবৃতিকে ‘স্বীকারোক্তি’ হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে যে, তারা ইচ্ছাকৃতভাবে নাভালনিকে হত্যা করেছে।
নাভালনির আইনজীবী ইয়ামালো-নেনেতস অঞ্চলের খার্পে অবস্থিত আইকে-৩ পেনাল কলোনিতে যাচ্ছেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, নাভালনির মৃত্যুর বিষয়ে পুতিনকে অবহিত করা হয়েছে। পেসকভ বলেন, রাশিয়ার পেনিটেনশিয়ারি সার্ভিস সব ধরনের পরীক্ষা চালাচ্ছে এবং এ বিষয়ে তার কাছে আর কোনো তথ্য নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights