নারকোটিক্স কন্ট্রোল সার্ভিস এসোসিয়েশনের সভাপতি আবুল হোসেন, সম্পাদক শামীম

অনলাইন ডেস্ক

বাংলাদেশ নারকোটিক্স কন্ট্রোল সার্ভিস এসোসিয়েশন কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন শামীম হোসেন।

শুক্রবার সকাল থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) নবম গ্রেড থেকে তদূর্ধ্ব কর্মকর্তারা নির্বাচনে অংশগ্রহণ করে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি আবুল হোসেন ডিএনসির চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপরিচালক এবং সাধারণ সম্পাদক শামীম হোসেন ডিএনসির ফরিদপুর জেলা অফিসের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
৩২ সদস্যর কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে ডিএনসির উপপরিচালক বিপ্লব কুমার মোদক, আইন সম্পাদক পদে সহকারী পরিচালক ইফতেখার উমায়ের এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সিরাজুল মোস্তফা মুকুল নির্বাচিত হয়েছেন।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহসভাপতি পদে দুলাল কৃষ্ণ সাহা, সহসভাপতি শামীম আহমেদ, রাশেদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক উর্মি দে ও আলী হায়দার রাসেল এবং কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।

দপ্তর সম্পাদক পদে রাহুল সেন, প্রচার সম্পাদক কাসফিয়া আলম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, গবেষণা ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ খালেদুল করিম, সমাজকল্যাণ সম্পাদক আবু জাফর, মহিলা বিষয়ক সম্পাদক শিরিন আক্তার, উচ্চ শিক্ষা ও আন্তর্জাতিক সম্পাদক সুব্রত সরকার শুভ এবং আপ্যায়ন সম্পাদক পদে আব্দুল আলিম নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন ডিএনসির অতিরিক্ত পরিচালক আহসানুর রহমান।

রাজধানীর সেগুনবাগিচায় ডিএনসির প্রধান কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights